ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে আজ শনিবার ভোরে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দেশটির ইস্ট নুসা তেনগারা প্রদেশে পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। সুনামি সতর্কতা জারি করা হয়। ভূমিকম্পের পর মাউমেরে, লাবুয়ান বাজোসহ বিভিন্ন এলাকায় ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে তল্লাশি চলছে। এসব নিয়েই এই ছবির গল্প।
ভূমিকম্পে ইস্ট নুসা তেনগারা প্রদেশের ক্ষতিগ্রস্ত একটি বাড়ি। রুটেং, ইন্দোনেশিয়া, ১৫ আগস্টভূমিকম্পের পর নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন গ্রামবাসী। তালিবুরা গ্রাম, সিক্কা, ইস্ট নুসা তেনগারা, ইন্দোনেশিয়া, ১৫ আগস্টদশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ধসে পড়া জাকার্তা হোটেল থেকে মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। লাবুয়ান বাজো, ইস্ট নুসা তেনগারা, ইন্দোনেশিয়া, ১৫ আগস্টভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপে উদ্ধারকাজ চালাচ্ছেন দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থার সদস্যরা। মাউমেরে, ইস্ট নুসা তেনগারা, ইন্দোনেশিয়া, ১৫ আগস্টধসে পড়া লরেনসিয়াস সে (সমুদ্র) বন্দর এলাকায় ধ্বংসস্তূপের মধ্যে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান চলছে। মাউমেরে, ইস্ট নুসা তেনগারা, ইন্দোনেশিয়া, ১৫ আগস্টধ্বংসস্তূপে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। লরেনসিয়াস সে পোর্ট, মাউমেরে, ইস্ট নুসা তেনগারা, ইন্দোনেশিয়া, ১৫ আগস্টভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনের মধ্যে পড়ে আছে মুঠোফোন চার্জ দেওয়ার বুথ। লরেনসিয়াস সে পোর্ট, মাউমেরে, ইস্ট নুসা তেনগারা, ইন্দোনেশিয়া, ১৫ আগস্টভূমিকম্পে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করছেন এক উদ্ধারকর্মী। লরেনসিয়াস সে পোর্ট, মাউমেরে, ইস্ট নুসা তেনগারা, ইন্দোনেশিয়া, ১৫ আগস্টধ্বংসস্তূপে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। লরেনসিয়াস সে পোর্ট, মাউমেরে, ইস্ট নুসা তেনগারা, ইন্দোনেশিয়া, ১৫ আগস্ট
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার
Shown as published in the source's RSS feed — the text above is everything the feed itself carried. Follow the source link for the complete article on the publisher's own site; it opens in a new tab.