চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীর ফেরদৌস শিপইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজের গ্যাস সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া বিষাক্ত গ্যাসে নিহতের সংখ্যা বেড়ে আটজন হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের স্টেশন রোড এলাকার ফেরদৌস স্টিল নামের একটি কারখানায় এ ঘটনা ঘটে।

নিহত আট শ্রমিকের মধ্যে সাতজনের নাম জানা গেছে। এরা হলেন সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), হাবিবুর রহমান (৫০), মনসুর (৪০), নাছির উদ্দিন (৩৮), খোকন (৪০) ও রানা (২৭)।

আরও পড়ুন

শিপইয়ার্ডে মৃতদের প্রতি পরিবার পাবে ১০ লাখ টাকা

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ইশতিয়াক রহমান জাগো নিউজকে জানান, ওই কারখানা থেকে দুই দফায় সাতজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে ছয়জনকে মৃত অবস্থায় আনা হয়েছে। তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে। অপরজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনাস্থলে দুজনের মরদেহ রয়েছে বলে জানান সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম জানান, ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ড ও রিসাইক্লিং কারখানায় যে জাহাজ কাটা হচ্ছে, সেটি এলএনজি বহন করত। এ ধরনের জাহাজগুলো আগে গ্যাসমুক্ত করে তারপর কাটতে হয়। কিছু কিছু ট্যাংকে ফ্লোরিন, কার্বন মনোক্সাইড, কার্বন ডাই-অক্সাইড থাকতে পারে।

আরও পড়ুন

ভল্ট থেকে টাকা ‘উধাও’ / দুদক আইনের মামলা থানায় রেকর্ড নিয়ে ধোঁয়াশা!

তিনি আরও বলেন, কারখানা কর্তৃপক্ষ ট্যাংক গ্যাসমুক্ত না করে কাটার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। সেখানে শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থাও খুবই দুর্বল ছিল।

চট্টগ্রাম শিল্প পুলিশ সুপার (এসপি) মাহমুদা বেগম জানান, বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে নিহত আটজনের মরদেহ চমেক হাসপাতালে আছে। আহতদের মধ্যেও অনেকের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এম মাঈন উদ্দিন/এসআর/জেআইএম