শুভ সকাল। আজ ১৫ আগস্ট, শনিবার। গতকাল শুক্রবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাতের পর ছাত্রদলের দুই শীর্ষ নেতার ফেসবুক পোস্ট, স্মৃতিচারণায় ‘মব’ প্রসঙ্গ
রাকিবুল ইসলাম ও নাছির উদ্দীনবিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৃহস্পতিবার রাতে বিদায়ী সাক্ষাৎ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব। পরে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন দীর্ঘ ফেসবুক পোস্ট দিয়েছেন। বিস্তারিত পড়ুন…
ভিয়েতনাম কী করেছিল, যা বাংলাদেশে আমরা পারিনি
কয়েক দিন আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেশের শীর্ষ ব্যবসায়ীদের এক বৈঠকের খবর পড়ছিলাম। নানা কথার ফাঁকে ভিয়েতনামের কথাও এসেছে, বিশেষ করে ওই দেশের রপ্তানি বৈচিত্র্যের অসাধারণ সাফল্যের প্রসঙ্গ। বিস্তারিত পড়ুন…
মিরাজকে স্টার্ক কেন বললেন, ‘তুমি কিন্তু বাংলাদেশে নেই’
স্টার্ক ও মিরাজের কথা কাটাকাটি থামাতে এগিয়ে আসেন আম্পায়ার ধর্মসেনাকে ভেবেছিল, মিচেল স্টার্ক-প্যাট কামিন্স-জশ হ্যাজলউডদের হতাশ করে ডারউইনের দ্বিতীয় দিনটা রাঙাবেন বাংলাদেশ ব্যাটসম্যানরা। অস্ট্রেলিয়া বোলারদের হতাশা এতটাই বেড়ে গিয়েছিল, স্টার্ক পর্যন্ত মেজাজ হারিয়ে মেহেদী হাসান মিরাজের সঙ্গে জড়িয়ে পড়লেন বাদানুবাদে। বিস্তারিত পড়ুন…
যুক্তরাজ্যে নির্বাচনে ডানপন্থী নাইজেল জিতলেন, কিন্তু কেন তাঁর জয় নিয়ে এত হাস্যরস
নিজের পদত্যাগের কারণে অনুষ্ঠিত ক্ল্যাকটন উপনির্বাচনে ভোট দিতে ভোটকেন্দ্রে পৌঁছান ‘রিফর্ম ইউকে’ দলের নেতা নাইজেল ফারাজ। এসেক্সের ওয়ালটন-অন-দ্য-নেইজ, যুক্তরাজ্য। ১৩ আগস্ট ২০২৬নিজের ডাকা একটি বিশেষ উপনির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছেন নাইজেল ফারাজ। যুক্তরাজ্যের অন্য বড় রাজনৈতিক দলগুলো এই নির্বাচন বর্জন করেছিল। ফলে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন মাথায় ডাস্টবিন লাগানো এক কৌতুকাভিনেতা। এই জয়ের মাধ্যমে ফারাজ পার্লামেন্ট সদস্য হিসেবে নিজের পদ ধরে রাখলেন। বিস্তারিত পড়ুন…
বন্ধু মাইকেল জ্যাকসনকে দেওয়া পরামর্শই শেষ পর্যন্ত কাল হয়েছিল ম্যাকার্টনির
যুক্তরাজ্যের সাসেক্সে পল ম্যাকার্টনির ফার্মহাউসে মাইকেল জ্যাকসনমাইকেল জ্যাকসন তখন ক্যারিয়ারের শীর্ষে। পল ম্যাকার্টনি তাঁকে পরামর্শ দিয়েছিলেন শুধু গান গাওয়া নয়, গানের মালিকানাতেও বিনিয়োগ করতে। জ্যাকসনও কথাটা মনে রেখেছিলেন। একদিন বন্ধুকে বলেছিলেন, ‘একদিন তোমার গানগুলো কিনে নেব।’ বিস্তারিত পড়ুন…