আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানিজিয়া। জাতীয় দলের হয়ে তিনটি বিশ্বকাপ খেলেছেন ক্লদিও ক্যানিজিয়া। ১৯৯০ ও ১৯৯৪ বিশ্বকাপে তার দুর্দান্ত পারফরম্যান্স ফুটবলপ্রেমীদের মনে বিশেষ জায়গা করে নেয়। ক্যারিয়ারে তিনি ডিয়েগো ম্যারাডোনা ও গ্যাব্রিয়েল বাতিস্তুতার মতো তারকার সঙ্গে খেলেছেন।

আরও পড়ুন

অস্ট্রেলিয়া থেকে ডক্টরেট ডিগ্রি, আসলে কতটা শিক্ষিত রানি মুখার্জি?

ক্যানিজিয়ার ঢাকায় আসার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই দেশের আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা। তাকে স্বাগত জানাতেই ‘সকারামা’ নামে কনসার্টের আয়োজন করা হয়েছে।

‌‘সকারামা’ কনসার্টে পারফর্ম করবে দেশের চার ব্যান্ড- চিরকুট, আর্টসেল, নেমেসিস ও অড সিগনেচার।

কনসার্টে অংশ নেওয়া চিরকুট তাদের ফেসবুক পেজে ক্যানিজিয়াকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জানিয়েছে, ১৯৯০ ও ১৯৯৪ বিশ্বকাপের এই আর্জেন্টাইন তারকার জন্য পারফর্ম করতে তারা ‘সুপার এক্সাইটেড’।

অন্যদিকে নেমেসিসও জানিয়েছে, প্রিয় একজন মানুষের সম্মানে প্রিয় ব্যান্ডগুলোর সঙ্গে একটি বিশেষ মুহূর্তের অপেক্ষায় তারা।

‘সকারামা’ আয়োজন করছে লিংক ৩ ও অ্যাফরডেবল ভেঞ্চার লিমিটেড। কনসার্ট শুরু হবে ১৮ আগস্ট বেলা ৩টায়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন ক্লদিও ক্যানিজিয়া।

এ ছাড়া কনসার্টে উপস্থিত ১০০ জন ভাগ্যবান দর্শক সরাসরি ক্যানিজিয়ার সঙ্গে কথা বলা, অটোগ্রাফ নেওয়া এবং ছবি তোলার সুযোগ পাবেন।

আরও পড়ুন

রোমের কনসার্টে বাচ্চুর স্মৃতি, একাকিত্বের কথা জানালেন জেমস

ইতিমধ্যে শুরু হয়েছে কনসার্টটির অগ্রিম টিকিট বিক্রি। তিনটি ক্যাটাগরিতে টিকিট পাওয়া যাচ্ছে। সেগুলো হলো সিলভার ২ হাজার টাকা, গোল্ড ৩ হাজার টাকা এবং প্লাটিনাম ১০ হাজার টাকা। অনলাইন টিকিট প্ল্যাটফর্ম টিকিফাইয়ে টিকিট পাওয়া যাচ্ছে।

 

এলআইএ